আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও সিরাজগঞ্জের নয়টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের দারুল ইসলাম একাডেমি হলরুমে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।